ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে: চীন

তিয়েনআনমেন স্কয়ার নিয়ে রুবিওর মন্তব্য

যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে: চীন
×

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:১৯ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৫:২২

তিয়েনআনমেন স্কয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর করা মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান।

রাজনৈতিক সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন দমাতে ১৯৮৯ সালের ৪ জুন বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ার ও এর আশপাশে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনও অজানা। পাশাপাশি ঘটনাটি নিয়ে চীনে আলোচনাও নিষিদ্ধ।

বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেন্সরশিপ বা কড়াকড়ি আরোপ করে ১৯৮৯ সালের দমনপীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। মতামত প্রকাশের অধিকার রক্ষার জন্য যারা সেদিন আত্মত্যাগ করেছিলেন, একদিন তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন।’

বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে রুবিওর মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া যায়। মুখপাত্র মাও নিং বলেন, ওই রাজনৈতিক অস্থিরতার বিষয়ে চীন সরকার অনেক আগেই একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভুল মন্তব্যগুলো ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে। এটি চীনের রাজনৈতিক ব্যবস্থাকে কলঙ্কিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।

বুধবার ১৯৮৯ সালের দিনটি স্মরণে নিহতদের কবরে প্রার্থনার উদ্যোগ নিয়েছিলেন স্বজনরা। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ সে কর্মসূচিতে বাধা দিয়েছে। এমন পদক্ষেপকে ‘হৃদয়হীন কাজ’ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন

×