ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের
×

তেহরানে ক্ষেপণাস্ত্র বহনকারী একটি যানের পাশ দিয়ে হেঁটে যান বাসিন্দারা। ফাইল ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৮:৫৪ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৯:৫৯

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একইসঙ্গে তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক যান চলাচলে বাধা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার জব্দের অভিযোগ এনেছে। 

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানা গেছে। নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওই অভিযানের পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার ‘ডিডিজি-১০৩’ এবং ‘ডিডিজি-৮৭’ ওমান সাগর ত্যাগ করে ভারত মহাসাগরের দিকে রওনা দেয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি প্রয়োজন দেখা দেয়, তবে ইরানের নৌবাহিনী আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সতর্কতামূলক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এক্স দেওয়া পোস্টে সেন্টকম জানিয়েছে, এমন কিছু করা হলে তা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হতো।

এর আগে, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, মার্কিন বাহিনী বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়েছে। ‘এম/টি ড্যাভিনা’ নামের জাহাজটি কোন দেশের তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, অবৈধ নেটওয়ার্কগুলো ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই থামিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

×