ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মণিপুরে ৭ বাড়িতে আগুন, নিহত ৩

মণিপুরে ৭ বাড়িতে আগুন, নিহত ৩
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২২:৩৯

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার একটি কুকি-জো গ্রামে সশস্ত্র হামলায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এই হামলার ঘটনায় সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কুকি সংগঠনগুলো।

স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সকালে কাংপোকপির লোইবোল খুল্লেন গ্রামে ‘অজ্ঞাত বন্দুকধারীরা’ হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

জেলার কুকি সংগঠনগুলো নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেছে। সংগঠনগুলোর দাবি, হামলার সময় গ্রামের সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে তারা। তবে পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন

×