ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি থাকা নিয়ে ৩৭তম দাবি করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি থাকা নিয়ে ৩৭তম দাবি করলেন ট্রাম্প
×

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে। ছবি: এএফপি

এএফপি ও সিএনএন

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৪:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীরা চূড়ান্ত পর্যায়ে আছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধের পরদিনই তিনি এমন দাবি করলেন।

মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন এমন একটি আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছি যা অত্যন্ত চমৎকার চুক্তি হতে যাচ্ছে।’ চুক্তি হতে কতদিন লাগবে?- তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘দুই বা তিনদিন’ সময় লাগবে।

তেহরান বারবার উল্লেখ করেছে, যেকোনো চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা এখনো চালিয়ে যাচ্ছে। 

এ নিয়ে ৩৭ বার
গত এপ্রিলে যখন যুদ্ধবিরতি শুরু হয় তখনও ট্রাম্প বলেছিলেন, তারা চুক্তির বিষয়ে অনেক দূর এগিয়ে গেছেন। চূড়ান্ত হতে দুই সপ্তাহ সময় লাগবে। তিনি আরও উল্লেখ করেছিলেন, দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের কাছাকাছি যেতে পারাটাও সম্মানের বিষয়।

সিএনএন বলছে, যুদ্ধবিরতির আগের সময়কে ধরলে ট্রাম্প অন্তত ৩৭ বার চুক্তির কাছাকাছি থাকার দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, ভাষণ ও গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এসব দাবি করেন। 

কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। তারপরও ট্রাম্পের অনবরত এমন দাবি করার পেছনে তিনটি কারণ থাকতে পারে। তিনি নিজে বিভ্রান্তির মধ্যে আছেন, আর্থিক বাজারকে শান্ত রাখার চেষ্টা করছেন কিংবা অবাস্তব কিছুকে শুধু কথার জোরে বাস্তবে রূপ দিতে চাইছেন।

আরও পড়ুন

×