ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিরাপদ থাকতে চাইলে অঞ্চল ছাড়ুন—যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপদ থাকতে চাইলে অঞ্চল ছাড়ুন—যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
×

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

রয়টার্স

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১১:৪১ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১২:৪৭

নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

আরাগচি তার পোস্টে লেখেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হলেও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত হস্তক্ষেপকারীদের জন্য বহুবার কঠিন পরিণতির উদাহরণ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত। এক্সে দেওয়া ওই পোস্টের সঙ্গে আরাগচি হরমুজ প্রণালির একটি ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল 'চিরন্তন পারস্য উপসাগর'।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ ও হুঁশিয়ারি জারি করেছে।
 

আরও পড়ুন

×