ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত, দাবি ট্রাম্পের
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:৪০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলাভিত্তিক গ্যাং ত্রেন দে আরাগুয়ার এক কুখ্যাত নেতাকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

গত শুক্রবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

ট্রাম্প বলেন, তাঁর নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড দ্রুত ও প্রাণঘাতী অভিযান চালিয়ে গ্যাংটির নেতা হেক্টর রাস্টেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস ওরফে নিনো গুয়েরেরোকে হত্যা করেছে। এই অভিযান ভেনেজুয়েলার সহযোগিতায় পরিচালিত হয়েছে।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বলিভার অঙ্গরাজ্যে অপরাধী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিনো নিহত হয়েছেন বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে এক পোস্টে বলেন, সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলায় ত্রেন দে আরাগুয়ার একটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। আলজাজিরা।

আরও পড়ুন

×