ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

দ্য নিউইয়র্ক টাইমস

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১০:০০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকির মুখে ইসরায়েলের টিকে থাকাই কঠিন হয়ে পড়ত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়ার পর মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের অভিযোগ, লেবাননে ইসরায়েলের সামরিক হামলা চূড়ান্ত পর্যায়ের আলোচনাকে প্রায় ভেস্তে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল। 

একই সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।

ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করেছে। তার ভাষায়, 'তারা তৃতীয় হামলার মুখোমুখি হতে চায়নি। তারা বাঁচতে চায়।' তিনি আরও বলেন, 'আমরা যে হামলাগুলো চালিয়েছি, সেগুলো এই চুক্তি বাস্তবায়নে বিরাট ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন

×