ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
আঞ্চলিক স্থিতিশীলতায় কাতারের ভূমিকার প্রশংসা
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
কাতার ট্রিবিউন
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৫:০৭
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, কাতারের এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কাতারের আমির তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) জন্য ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।
শেখ তামিম আরও বলেন, বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় কূটনৈতিক উদ্যোগের প্রতি কাতারের সমর্থন অব্যাহত থাকবে। ফোনালাপে উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।
- বিষয় :
- ইরান
- কাতারের আমির
