ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গরমের কারণে ফ্রান্সের সংগীত উৎসবে মদ পান নিষিদ্ধ

গরমের কারণে ফ্রান্সের সংগীত উৎসবে মদ পান নিষিদ্ধ
×

উন্মুক্ত সংগীত উৎসব উপলক্ষে প্যারিসের সেইন নদীর ধারে জড়ো হয় হাজারো মানুষ। গত বছরের ২১ জুন। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:৫৮

তীব্র গরমের মধ্যে ফ্রান্সে চলছে বার্ষিক ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের’ প্রস্তুতি। একই সময়ে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে রাস্তায় মদ পান।

প্রতি বছর ২১ জুন (স্থানীয় সময়) ফ্রান্সের বিভিন্ন স্থানে সংগীতশিল্পীরা রাস্তায় গানের আয়োজন করেন। বার, রাস্তার মোড় ও ভবনের ছাদে গান-বাজনার আয়োজন হয়। গ্রীষ্মকাল শুরু উপলক্ষে মানুষ গভীর রাত পর্যন্ত এই উৎসবে অংশ নেন।

তবে এ বছর ‘ফেত দো লা মিউজিক’ উৎসবটি পড়েছে তীব্র গরমের মধ্যে। রেকর্ডসংখ্যক ৩৫টি এলাকায় (প্রায় এক-তৃতীয়াংশ) সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

কয়েকটি শহরের কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করলেও প্যারিস, লিয়ঁ ও স্ট্রাসবুর্গের মতো শহরে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যঝুঁকি কমানো এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সরকার গরমের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি থাকা এলাকায় মদ পান নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন

×