১৮ ঘণ্টার আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ প্রতিনিধিরা
সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার স্থান বুয়ের্জেনস্টেক রিসোর্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, স্পিকার বাঘের গালিবাফসহ প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: সংগৃহীত
তাসনিম
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১০:০১
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী নিবিড় আলোচনা শেষে ইরানের শীর্ষ প্রতিনিধিদল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। দলে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেমাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং জ্যেষ্ঠ পারমাণবিক আলোচক আলী বাকরি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ ও তাসনিম জানিয়েছে, শীর্ষ প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করলেও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির নেতৃত্বে কারিগরি (টেকনিক্যাল) আলোচক দল সেখানে অবস্থান করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখতে ওই দল সুইজারল্যান্ডে থাকবে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইরান
- প্রতিনিধি দল
