ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানে মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

ইরানে মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত
×

ইরানের একটি স্থাপনায় হামলার ছবিটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। এএফপি

আলজাজিরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৯:৪৯

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। এই হামলার জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার ইরানের মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির তিন সদস্য নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি এ হামলায় মধ্যেপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। 

সেন্টকমের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত দুইদিনে মার্কিন সামরিক বাহিনী ইরান ও হরমুজ প্রণালির আশপাশের অন্তত ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে আছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, সামরিক স্পিডবোটসহ অন্য স্থাপনা। 

এর জবাব দিতে ইরানের চালানো হামলার তথ্য পাওয়া গেছে জর্ডান, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে। বৃহস্পতিবার জর্ডানের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোর থেকে তারা তিনটি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ মিসাইল ও ১০টি ড্রোন শনাক্ত করেছে। 

বাহরাইন এবং কাতারেও একই ধরনের হামলা চালানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোর ওপর এই হামলার পেছনে তেহরানের যুক্তি হলো, তারা মার্কিন হামলাকে সমর্থন ও সহযোগিতা করছে। তবে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ডে থাকা কোনো ঘাঁটিই ইরানে হামলার কাজে ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন

×