ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পাকিস্তানের ভেবে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করেছিল ভারত!

পাকিস্তানের ভেবে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করেছিল ভারত!
×

বিধ্বস্ত এমআই -১৭ হেলিকপ্টার। ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ২১:৫৯ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ | ২২:০৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ফেব্রুয়ারিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে একটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। ভারত অবশ্য বারবারই নিজেদের বিমান ভূপাতিত করার কথা অস্বীকার করে এসেছে। 

তবে শুক্রবার ভারতের বিমানবাহিনী স্বীকার করেছে, সে সময় তাদের একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছিল। তবে সেটা পাকিস্তানের হাতে নয়, ভুল করে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করেছিল ভারতীয় সেনারা। খবর এনডিটিভির।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভদৌরিয়া বলেছেন, আমরা একটি তদন্ত সম্পন্ন করেছি। এতে দেখা গেছে, পাকিস্তানিদের নয়, আমাদের হাতেই এমআই -১৭ হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। এটি আসলে একটি বড় ধরনের ভুল হয়েছে। আমরা এটিকে মেনে নিয়েছি।

ভারতের বিচারবিভাগীয় তদন্তে দেখা গেছে, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে মিসাইল ছুঁড়ে ওই হেলিকপ্টারটি নামানো হয়েছিল। টেক-অফের ১০ মিনিট পরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ভয়াবহ আগুন ধরে যায় তাতে। যেখানে ওই হেলকপ্টারটি ভেঙে পড়ে তার পাশেই জনবসতি ছিল। এমআই -১৭ হেলিকপ্টারটি ভেঙে দু'টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। ওই ঘটনায় বায়ুসেনার ৬ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হন।

আরও পড়ুন

×