ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইউক্রেনের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ, জেলেনস্কিকে ধিক্কার

ইউক্রেনের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভ, জেলেনস্কিকে ধিক্কার
×

বিক্ষোভকারীদের একাংশ। বৃহস্পতিবার কিয়েভে। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৭:২৬

প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভকে বরখাস্তের প্রতিবাদে বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী কিয়েভে জড়ো হওয়া বিক্ষোভকারীরা মিখাইলকে বরখাস্তের ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধিক্কার জানান।

বিক্ষোভকারীদের অধিকাংশই বয়সে তরুণ। তাদের কাছে ফেদোরভ বেশ জনপ্রিয়। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তারা ‘ফেদোরভের কাছে থেকে দূরে থাকুন’ ও ‘বিজয়কে নস্যাৎ করা বন্ধ করুন’ বলে স্লোগান দেন। 

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ফেদোরভকে আকস্মিক বরখাস্তের ঘোষণা দেন জেলেনস্কি। তবে তিনি এর কোনো ব্যাখ্যা দেননি। প্রেসিডেন্টের এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষক, সামরিক বাহিনী এবং নাগরিক সমাজের একাংশের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

গত জানুয়ারিতে ৩৫ বছর বয়সী ফেদোরভ দায়িত্ব পেয়েছিলেন। এরপর তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতি সঞ্চার করা, দুর্নীতিবিরোধী অভিযান জোরদার এবং যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগের সক্ষমতা বাড়াতে তথ্য-উপাত্তের ব্যবহার শুরু করেছিলেন। 

ফেদোরভের জায়গায় নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোকে। এ প্রস্তাবের ওপর বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা।

আরও পড়ুন

×