ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সোনাম ওয়াংচুককে নিয়ে ভারতের আদালতের উদ্বেগ

সোনাম ওয়াংচুককে নিয়ে ভারতের আদালতের উদ্বেগ
×

সোনাম ওয়াংচুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৭:১৪

গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির হাইকোর্ট। সরকারকে অবিলম্বে তাঁর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং এর জেরে কয়েকজন ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি।

দলটির দাবি, সারাদেশে অন্তত ২০ পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।

ওই দাবিতেই ১৯ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক। চিকিৎসক জানিয়েছেন, এ সময়ে তাঁর ওজন ৯ কেজির বেশি কমেছে। সুগার লেভেলও স্বাভাবিকের চেয়ে কম। এ অবস্থায় আদালত নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন। বিবিসি। 

আরও পড়ুন

×