ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইরাকে একসঙ্গে আট ড্রোন ভূপাতিত, ইরানের সংশ্লিষ্টতা নিশ্চিত নয়

ইরাকে একসঙ্গে আট ড্রোন ভূপাতিত, ইরানের সংশ্লিষ্টতা নিশ্চিত নয়
×

ছবি: আল-আরাবিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২১:৫১

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে শনিবার সকালে আটটি বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সেখানে অবস্থানরত ইরানি বিরোধী গোষ্ঠীগুলো।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরবিলের উত্তর-পশ্চিমে আলানা ভ্যালি এলাকায় অবস্থানরত ইরানি বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়।

কুর্দিস্তানভিত্তিক সংবাদমাধ্যম রুদাও-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জোট বাহিনী এরবিলের আকাশে উড়ে আসা আটটি বিস্ফোরকবোঝাই ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×