ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

নেতানিয়াহুকে নিউইয়র্কে গ্রেপ্তার করা হতে পারে: মামদানি

নেতানিয়াহুকে নিউইয়র্কে গ্রেপ্তার করা হতে পারে: মামদানি
×

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

আরটি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৯:৫২

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সফর করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শহরটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ওই সময় নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অভিযোগগুলোর মধ্যে আছে, যুদ্ধের কৌশল হিসেবে মানুষের ক্ষুধাকে বেছে নেওয়া এবং অন্যান্য অমানবিক কার্যকলাপ।

মামদানি প্রায়ই গাজায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন। মেয়র নির্বাচনের সময় তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক টাইমসের একটি পডকাস্টে অংশ নিলে তাঁর কাছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাওয়া হয়। 

জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তরের কথা উল্লেখ করে মামদানি বলেন, ‘আমি বিশ্বাস করি নেতানিয়াহুর জায়গা হেগ-এ। তিনি একজন যুদ্ধাপরাধী। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছেন।’ 

জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার সময় সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সাধারণত ‘ডিপ্লোম্যাটিক ইমিউনিটি’ বা বিশেষ আইনি সুরক্ষা পান। তবে মামদানি বলছেন, সম্ভাব্য আইনি উপায়গুলোর বিষয়ে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন।

মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা ঠিক সেটাই করব। নিজেরা নতুন কোনো আইন তৈরি করব না।’

আরও পড়ুন

×