কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ জীবিত কচ্ছপ
উদ্ধার হওয়া কচ্ছপ। ছবি-সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:০৯
ব্যাংকক থেকে কলকাতায় আসা এক বিমানযাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। বন্যপ্রাণী পাচারের অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার ব্যাংকক থেকে একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এক যাত্রীর লাগেজ থেকে অস্বাভাবিক নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তাদের। পরে তাঁকে আটক করে লাগেজে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলো ‘রেড-ইয়ার্ড স্লাইডার’ প্রজাতির।
শুল্ক দপ্তর জানিয়েছে, জীবিত কচ্ছপগুলো কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে ভারতে আনা হচ্ছিল এবং এর সঙ্গে কোনো পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
- বিষয় :
- কচ্ছপ উদ্ধার
- কলকাতা
- বিমানবন্দর