ড্রোন দিয়ে মশা মারছে শ্রীলঙ্কা
প্রতীকী ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৭:৩১ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কা নতুন কৌশল নিয়েছে। দেশটির সামরিক বাহিনী এখন ড্রোন ব্যবহার করে ভবনের ছাদ, নির্মাণাধীন এলাকা এবং অন্যান্য স্থানে জমে থাকা পানির উৎস শনাক্ত করছে। এসব স্থানে এডিস মশা বংশবিস্তার করে।
চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশটিতে ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। শুধু জুলাই মাসেই মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি রোগী শনাক্ত হয়েছে।
ডেঙ্গু হলো একটি ভাইরাসজনিত জ্বর, যা সংক্রমিত এডিস মশার কামড়ে মানুষের শরীরে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের আগে বেশি কামড়ায়। বিবিসি।