ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুনের ঘটনায় নিহত ৫, নিখোঁজ ৪১
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২২:৩৫ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ০১:১৪
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ৪১ জন। দুই শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। ঠিক কী কারণে ফেরিটিতে এমন ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স।
- বিষয় :
- আগুন
- ইন্দোনেশিয়া
- ফেরি
- দুর্ঘটনা
- নিহত