ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ১২ জাহাজ

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হলো ১২ জাহাজ
×

হরমুজ প্রণালি। ফাইল ছবি/এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১২:২৭

মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ডওয়ার্ডের তথ্যমতে, গ্রিনিচ মান সময় রাত বুধবার ৯টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টা) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র ১২টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পারাপার হওয়া এসব জাহাজের মধ্যে ছয়টি আগমনকারী এবং ছয়টি বহির্গামী জাহাজ ছিল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আগে প্রতিদিন এই জলপথ দিয়ে অন্তত ১৪০টি জাহাজ যাতায়াত করতো। 

উইন্ডওয়ার্ড জানিয়েছে, তিনটি জাহাজ রাতের বেলা দক্ষিণ করিডোর দিয়ে চলাচল করেছে। এই জাহাজগুলো চলাচলের বিরোধিতা করে ইরান। জাহাজগুলোর প্রতিটির ট্র্যাকিং সিস্টেম প্রায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রাখা হয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, একটি বহির্গামী বাল্ক ক্যারিয়ার সরাসরি ইরান থেকে ওমানের একটি সামরিক নোঙরস্থলে যাত্রা করেছিল এবং তাদের মেরিটাইম ইন্টেলিজেন্স সিস্টেম এটিকে সম্ভাব্য 'অবরোধ-ভঙ্গকারী' হিসেবে চিহ্নিত করেছে। 

ইরাকের দিকে প্রবেশকারী আরেকটি জাহাজ প্রণালিতে পৌঁছানোর ঠিক আগেই তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায় বলে প্রতিষ্ঠানটি যুক্ত করেছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×