ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল ইরান

পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল ইরান
×

লক্ষ্যবস্তুর তালিকাসহ উপসাগরীয় দেশগুলোর কাছে হামলার হুমকি সংবলিত বার্তা পাঠিয়েছিল ইরান। ছবি: সংগৃহীত

এএফপি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ২০:৩১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ২০:৩৫

ইরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে হামলার হুমকি অনেক বেশি জোরালো করেছিল। গত সপ্তাহে তারা প্রতিবেশীদের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল ‘ব্ল্যাকআউট’ বা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। 

বার্তাটি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন। বার্তাটিতে ব্ল্যাকআউট বলতে উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বা জ্বালানি অবকাঠামো অচল করে দেওয়ার কথা বোঝাতে হয়েছে। পাশাপাশি তারা হামলার জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর তালিকাও দিয়েছে।

সম্প্রতি ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জ্বালানি অবকাঠামোর কথাও ছিল। এরপর তেহরান উপসাগরীয় দেশগুলোর কাছে সতর্কবার্তা পাঠায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তখন ট্রাম্পকে হামলা না করতে অনুরোধ করেন। সে অনুরোধে সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কথা জানান ট্রাম্প। 

উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা করেন, তাহলে তেহরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছে।’ সংবেদনশীল বিষয় হওয়ায় বার্তাটি সম্পর্কে তথ্য দেওয়া কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি।

কর্মকর্তারা বলেন, ইরান আগেও প্রকাশ্যে এমন হুমকি দিয়েছিল। কিন্তু এবারের হুমকিটি খুবই গুরুতর। তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা করবে, বার্তায় সেটির একটি দীর্ঘ তালিকাও ছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরানের হামলার ধাক্কা সবচেয়ে বেশি গেছে উপসাগরীয় অঞ্চলের ওপর দিয়ে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, বন্দর ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়। গত এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুন মাসে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও বিক্ষিপ্ত হামলা চলতে থাকে।

আরও পড়ুন

×