ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত

লিবিয়ার আর্মি গোয়েন্দা প্রধান গাড়ি বোমা বিস্ফোরণে নিহত
×

ফাওজি মানসুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:০৪

লিবিয়া ন্যাশনাল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ লিবিয়ার কিছু অংশ এই বাহিনী এখন নিয়ন্ত্রণ করছে।

বিবৃতিতে বলা হয়, ফাওজি মানসুরিকে সোমবার রাতে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় তার গাড়িতে লাগানো বোমা বিস্ফোরিত হয়। ঘটনাটি পূর্ব লিবিয়ার বেনগাজি শহরে ঘটে।

দুই হাজার এগার সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

বর্তমানে লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দুটি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি হলো জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন আবদেলহামিদ জেইবা এবং যার সদর দপ্তর ত্রিপোলিতে।

অন্যদিকে, বেনগাজিভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার হলেন খলিফা হাফতার।

এক বিবৃতিতে লিবিয়ান ন্যাশনাল আর্মি মানসুরির হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।

একই সঙ্গে তারা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং লিবিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা’ অব্যাহত রাখার কথা জোর দিয়ে জানিয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

×