ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নেপাল-তিব্বতে ফের উদ্ধার কাজ শুরু, অনেককে জীবিত পাওয়ার আশা

নেপাল-তিব্বতে ফের উদ্ধার কাজ শুরু, অনেককে জীবিত পাওয়ার আশা
×

গিরং বন্দরের কাছে ভূমিধসের ধ্বংসাবশেষ পরিষ্কার করেন চীনের পিপলস আর্মড পুলিশের সদস্যরা। শুক্রবার তিব্বতে। ছবি: চায়না ডেইলির সৌজন্যে

সিএনএন ও বিবিসি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৬:০৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ১৯:২৫

নতুন করে পাহাড়ি ঢলের আশঙ্কা কমে যাওয়ায় নেপাল ও তিব্বতে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। হিমবাহ ধসের কারণে সৃষ্ট হ্রদের বাঁধে ভাঙন ও পানি উপচে পড়ার খবরে শুক্রবার সকালের দিকে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছিল।

নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান শুরুর বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র। অপরদিকে তিব্বতে অভিযান শুরুর কথা জানিয়েছে চীনের সম্প্রচারমাধ্যম সিসিটিভি। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নতুন করে বন্যার ঝুঁকি বর্তমানে ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে নেপালের পরিস্থিতি সংকটজনক হলেও আশার আলো দেখছেন ত্রাণকর্মীরা। দেশটিতে কর্মরত মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ধ্রুব গুরমাছান বিবিসিকে বলেছেন, পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। ক্ষতিগ্রস্তরা সহায়তার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে। তাদের ঘরবাড়ি ভেসে গেছে। পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক।

উদ্ধার অভিযান নিয়ে গুরমাছান বলেন, এখনও আশা আছে। নিখোঁজদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় উদ্ধার হতে পারেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। 

গুরমাছান বলেন, সরকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি অনেক সংস্থাও সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন

×