নেপালে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫
×
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২১:২৮
নেপালের বন্যার পর নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রায় ছয় ঘণ্টা আগে এই সংখ্যা ছিল ৫৩৭।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ বিদেশিরা ৩৬টি দেশের নাগরিক।
তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
এছাড়া নেপালের ১৪৯ জন নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: বিবিসি
- বিষয় :
- নেপাল
- বিদেশি বাসিন্দা
- নিখোঁজ
- বন্যা