ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নরওয়েতে রাজা অষ্টম হাকনের যুগের সূচনা

নরওয়েতে রাজা অষ্টম হাকনের যুগের সূচনা
×

নরওয়ের অসলোতে রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার জড়ো হন হাজার হাজার মানুষ। রাজপ্রাসাদের বাইরে থেকে তোলা এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৭:১৪

রাজা অষ্টম হাকনের নেতৃত্বে গতকাল শনিবার ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে নরওয়ে। দীর্ঘ ৩৫ বছর সিংহাসনে ছিলেন তাঁর বাবা রাজা পঞ্চম হ্যারাল্ড।

গত শুক্রবার সকালে ৮৯ বছর বয়সে রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর দেশটিতে জাতীয় শোক ঘোষণা করা হয়। রাজধানী অসলোতে শুক্রবার হাজারো মানুষ রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন।

পরে শুক্রবার সন্ধ্যায় হ্যারাল্ডের কফিন অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রাজপ্রাসাদে নেওয়ার সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

নতুন রাজার সঙ্গে সাক্ষাতের পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, ‘একটি যুগের অবসান হয়েছে। নতুন একটি যুগ শুরু হয়েছে।’ এএফপি।
 

আরও পড়ুন

×