ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

তিব্বতে বন্যায় নিহত, নিখোঁজের নতুন তথ্য জানাল চীন

তিব্বতে বন্যায় নিহত, নিখোঁজের নতুন তথ্য জানাল চীন
×

তিব্বতে উদ্ধারকারীদের একটি দল। শনিবার গিরং কাউন্টিতে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:১৬

ভূমিধসে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণামাধ্যম জানিয়েছে, এখনও ৫৪৬ জন নিখোঁজ আছেন।

এর আগে তিব্বতে সাতজন নিহতের তথ্য জানিয়েছিল বেইজিং। নেপাল ও চীনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই দেশে নিখোঁজ মানুষের মোট সংখ্যা প্রায় ৩ হাজার জন। এ পর্যন্ত ৬৯১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিব্বতে নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক। এর মধ্যে নেপালের ১০৪, ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩ এবং যুক্তরাষ্ট্রের ১৮ জন। চীনা কর্তৃপক্ষ এসব দেশের সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে।

গত বুধবার তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধস হয়। সেখানে আর কোনো বিদেশি পর্যটক আটকা নেই বলে জানিয়েছে সিসিটিভি। তাদের ভাষ্য, পুরো অঞ্চলে একাধিকবার জরিপ, যাচাই ও ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহের পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তে পৌঁছেছে।

রোববার চীনা কর্মকর্তারা দুর্যোগটির কারণও শনাক্ত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিশেষজ্ঞদের মতে ২৬ আগস্ট বেইজিং সময় সকাল ১০টা ৫২ মিনিটের দিকে নেপালের লিরুং পর্বতের দক্ষিণ ঢালে একটি হিমবাহ ভেঙে পড়ে। এর ফলে বরফ ও পাথরের বিশাল ধসের সৃষ্টি হয়।

আরও পড়ুন

×