ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
×

ঢাকার মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৪

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতাবাস।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়-এমন কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই সতর্কবার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
 

আরও পড়ুন

×