ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
তেহরানের একটি মহাসড়কের পাশে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত একটি বিলবোর্ড। ছবি : গেটি ইমেজেস
মেহের নিউজ এজেন্সি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৬
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজে জ্বালানি বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাদান-সানান্দাজ মহাসড়কে যাওয়ার সময় ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে সেটি বিস্ফোরিত হয়।
সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
- বিষয় :
- ইরান
- ট্যাংকারে বিস্ফোরণ
- নিহত