ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জেএনইউর অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ১০ শিক্ষার্থীর, তদন্ত শুরু

জেএনইউর অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ১০ শিক্ষার্থীর, তদন্ত শুরু
×

ছবি: ইন্ডিয়া টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৪

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন অন্তত ১০ শিক্ষার্থী। প্রায় এক মাস আগে করা এসব অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)।

অভিযোগকারীদের দাবি, ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসভবনে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাতেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যৌন আচরণ করতেন। ক্লাসেও তিনি অশালীন মন্তব্য করতেন।

প্রথম অভিযোগটি আইসিসিতে জমা দেওয়ার পর কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী অভিযোগকারীদের পাশে দাঁড়ান। তারা অধ্যাপকের কথিত আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের কয়েকজন ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের কথাও জানান।

অভিযোগগুলো বর্তমানে খতিয়ে দেখছে আইসিসি। তবে এ বিষয়ে জেএনইউ প্রশাসন বা উপাচার্যের কার্যালয় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন থেকেও এ বিষয়ে নতুন কোনো তথ্য জানানো হয়নি।

তবে এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×