ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে নেওয়ার পরিকল্পনা নেই: পাকিস্তান

মক্কা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে নেওয়ার পরিকল্পনা নেই: পাকিস্তান
×

সাজ্জাদ হায়দার খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৬

এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো আলোচনা-ও চলছে না। প্রথমে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ককে তাদের জোট এবং সহযোগিতাকে আরও সুসংহত করতে হবে।

তিনি জানান, জোটটি সুসংহত করার পর, জোটটি একইরকম অবস্থান এবং দৃষ্টিভঙ্গি পোষণকারী সকল দেশের জন্য উন্মুক্ত করা হবে। 

তিনি পুনর্ব্যক্ত করেন, রাষ্ট্রগুলো পরবর্তী পর্যায়ে চুক্তির সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ ব্যবস্থাকে (কালেক্টিভ ডেটারেন্স) শক্তিশালী করা। চুক্তির বিশেষ ধারা অনুযায়ী, এতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে তাদের কোনো একটির ওপর হওয়া আক্রমণকে সবগুলোর ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার বলেন, চুক্তিটি মূলত প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি রক্ষনাত্মক জোট। সূত্র: দ্য ডন। 

আরও পড়ুন

×