ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলে ২.৮ বিলিয়ন ডলারের বোমা বিক্রি ঠেকাতে সিনেটকে রাশিদা তালিবের আহ্বান

ইসরায়েলে ২.৮ বিলিয়ন ডলারের বোমা বিক্রি ঠেকাতে সিনেটকে রাশিদা তালিবের আহ্বান
×

আল জাজিরা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪৪

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রাশিদা তালিব ইসরায়েলের কাছে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের বোমা বিক্রি ঠেকাতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন আইনপ্রণেতা বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজায় ‘গণহত্যার কাজ শেষ করার’ প্রতিশ্রুতি দেওয়ার সময় ট্রাম্প প্রশাসন দেশটিকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের বোমা পাঠাচ্ছে, যার অর্থায়নে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহৃত হবে।

তালিব জানান, প্রস্তাবিত অস্ত্র বিক্রির প্যাকেজে  ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার শক্তিশালী বোমা রয়েছে।

এর মধ্যে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে বলে সাম্প্রতিক মার্কিন প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

তালিব আরও বলেন, সিনেটকে অবিলম্বে এই বিক্রি ঠেকাতে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

×