ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
×

নাইজেরিয়ার ওনডো রাজ্যে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: রয়টার্স

রয়টার্স

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:০৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:০৯

নাইজেরিয়ার ওনডো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার  সামরিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু।  উড়োজাহাজটি  বেনিন থেকে লাগোসের দিকে যাচ্ছিল।

কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনুবু বলেন, বিমান বাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দুর্ঘটনার কারণ জানতে অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরুর জন্য নাইজেরীয় বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছি।

বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমান বাহিনীর এটিআর-৪২ (এটিআর-৪২) উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসে যাওয়ার পথে নিয়মিত মিশনে ছিল। সোমবার জিএমটি সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
 

আরও পড়ুন

×