মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২২:০৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ২৩:৩৩
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়। ওই সময় আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’
মমতা বলেন, ‘ইন্ডিয়া জোটেরও গতকাল একটি কর্মসূচি ছিল। আমরা সেখানে যাওয়ার আগে বাড়ির বাইরে মোতায়েন পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করি, আমাদের যন্তর মন্তরে যেতে দেওয়া হবে কিনা। তারা জানান, যেতে দেওয়া হবে না; পথে আটকে দেওয়া হবে।’
তিনি বলেন, আমাদের যেতে বাধা দেওয়ায় বাড়ির সামনের বাসস্ট্যান্ডে বসেছিলাম। আমরা সেখানে সমর্থন জানাতে গিয়েছিলেন। পরে পুলিশ এসে জানায়, একসঙ্গে তিনজনের বেশি থাকা যাবে না।
মমতার ভাষ্য, ‘এক মিনিটের মধ্যেই পুলিশ আমাদের সরিয়ে দেয়। জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, যেন আমরা ভয়ংকর কোনো অপরাধী।’
এ ধরনের অভিজ্ঞতা আমার কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া। তারা আমাদের দুই ঘণ্টা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরিয়েছে। এক থানায় নিয়ে যায়, পরে আরেক থানায়, তারপর অন্য থানায়। প্রতিটি থানায় বলা হয়, জায়গা নেই। শেষ পর্যন্ত আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
- বিষয় :
- দিল্লি
- বিক্ষোভ
- মমতা বন্দ্যোপাধ্যায়
- অপহরণ
- পুলিশ