ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কাল যন্তর মন্তরের উদ্দেশে আবারও মিছিলের ঘোষণা সিজেপির

কাল যন্তর মন্তরের উদ্দেশে আবারও মিছিলের ঘোষণা সিজেপির
×
×

সংবাদ সম্মেলনে কথা বলেন সিজেপির নেতা অজিঙ্কা শিন্ডে। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২২:৩৯

ভারতের দিল্লিতে যন্তর মন্তরের উদ্দেশে আগামীকাল রোববার আবারও মিছিল করার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অজিঙ্কা শিন্ডে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অজিঙ্কা শিন্ডে বলেন, ‘মোদি সরকার ভয় পাচ্ছে। আমরা আবার একজোট হলে তাদের ক্ষমতার গদি টলে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।’

ওই পোস্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেছেন সিজেপি নেতা।

এদিকে, সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে গণপরিবহনে বিধিনিষেধ আরোপের ঘটনায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে করা আবেদনের শুনানিতে রোববার বিশেষ বেঞ্চ বসবে ভারতের সুপ্রিম কোর্টে। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।        

আবেদনে অভিযোগ করা হয়েছে, ৯ অক্টোবর দেওয়া আদালতের নির্দেশ সত্ত্বেও দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। 

আরও পড়ুন

×