ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইন্ডিগোর ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ

ইন্ডিগোর ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
×
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:০১

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ আগুন লেগেছে। এতে বিমানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিমানটি জরুরি ভিত্তিতে গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে অবতরণ করেছে।

রোববার মাঝআকাশে থাকা অবস্থায় বিমানটির মাথার ওপরের ব্যাগেজ রাখার স্থানে ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংকের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা দেখা মাত্রই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিমানের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর বিমানটি হায়দরাবাদে অবতরণ করলে সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সবাই সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন। 

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×