ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১১

তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১১
×
×

একটি টো ট্রাক ও ট্যুর বাসের সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলের আকাশ থেকে তোলা দৃশ্য। ছবি: আনাদোলু এজেন্সি

আল–জাজিরা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১২:০৭

পশ্চিম তুরস্কে পর্যটকবাহী বাস ও একটি টো-ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

রোববার সকালে মানিসা প্রদেশের গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কে আখিসার এলাকার টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। মানিসার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সকাল ১১টার পরপরই কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পায়।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আটক করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি হতাহতদের দেশের নাগরিক বলে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলো ধ্বংসাবশেষ সরানোর কাজ করার সময় মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে বর্তমানে কার্যক্রম চলছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা কতটা জরুরি, তা আমরা অত্যন্ত বেদনাদায়কভাবে উপলব্ধি করছি।

আরও পড়ুন

×