হৃদয়ে এখন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা: নেহা বোরা টিম
শুক্রবার দিল্লিতে আটকের সময় নেহা বোরা। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২০:০২
ভারতের দিল্লিতে শুক্রবার আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। আটকের পর তাঁকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ‘নেহা বোরা টিম’।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে আইসা নেত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ নামে পরিচালিত হয়। এর বরাত দিয়ে হিন্দুস্থান টাইমসও নেহাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছে।
🚨 URGENT UPDATE 🚨 Neha Bora, President of AISA, has been taken into custody by Delhi Police at Mandi House. She was taken away separately, and her present location remains unknown. Several other AISA activists have also. been detained and taken away in a different bus. We call for immediate clarification regarding the whereabouts of Neha Bora and the other detained activists. Their safety must be ensured, and their current status must be made public without delay.
— Neha Bora Team (@NehaAisa) October 16, 2026
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির মিছিল থেকে পুলিশ নেহাকে আটক করে। তবে নেহা বোরা টিম লিখেছে, দিল্লিতে নেপাল দূতাবাসের বাইরে কনট প্লেস অভিমুখী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় জোরপূর্বক নেহাকে আটক করে পুলিশ।
Neha was dragged away and detained by police outside the Nepal Embassy in New Delhi while leading a march towards CP https://t.co/HY0Pu6BMSB
— Neha Bora Team (@NehaAisa) October 16, 2026
এক্স অ্যাকাউন্টটিতে লেখা হয়েছে, আইসার আরও কয়েকজন কর্মী আটক হয়েছেন। তবে সাদা পোশাকের পুলিশ নেহাকে আলাদা একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
পৃথক পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয় এখন শহীদ হওয়ার আকাঙক্ষায় জ্বলছে।’ নেহাকে আটকের পর আইসা কর্মীরা যন্তর মন্তরের কাছে জনপথ এলাকায় বিক্ষোভ করেছেন। অবিলম্বে নেহাসহ অন্য কর্মীদের অবস্থান জানাতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে নেহা বোরা টিম।
सरफ़रोशी की तमन्ना अब हमारे दिल में है! https://t.co/QohB4R7hE9
— Neha Bora Team (@NehaAisa) October 16, 2026
শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিত দীপকের পাশাপাশি নেহারও এতে যোগ দেওয়ার কথা ছিল। বিকেলে পুলিশ দিল্লির বাসা থেকে দীপকেকে আটক করেছে।