ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, তেলবাহী সুপারট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, তেলবাহী সুপারট্যাংকারে আগুন
×
×

হরমুজ প্রণালি। ছবি: এএফপি

আল–জাজিরা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৫:০৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, দেশটির নিষিদ্ধ ঘোষিত একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করেছে। এতে জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাহিনীটি।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানায়।

বিবৃতিতে দাবি করা হয়, ট্যাংকারটি চলাচলের সময় নিজস্ব ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি প্রতারণার আশ্রয় নিয়ে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে।

এ ঘটনায় হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। ইরানের বিধিনিষেধ অমান্য করে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

তবে ট্যাংকারটির নাম, সেটির পতাকাবাহী দেশ, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না এবং জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্যও এখানে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

×