ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তরুণদের আন্দোলনে ‘ভারত ফুটছে’: সালমান রুশদি

তরুণদের আন্দোলনে ‘ভারত ফুটছে’: সালমান রুশদি
×
×

লেখক সালমান রুশদি চলমান প্রতিবাদের জন্য সিজেপি-এর প্রশংসা করেছেন। (অমিতাভ কুমার/ইনস্টাগ্রাম | ফাইল ছবি)

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৬:১৩

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেছেন, ‘ককরোচদের উদ্‌যাপন করো।’

ভারতের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে রুশদি বলেন, ‘ভারত এখন ফুটছে।’ দেশটির তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতের তরুণরা দীর্ঘ সময়ের মধ্যে আমাদের সামনে সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্তটি নিয়ে এসেছে।’

নিউইয়র্ক সিটিতে এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের জন্য আয়োজিত এক তহবিল সংগ্রহের নৈশভোজে বৃহস্পতিবার এসব কথা বলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। লেখক ও সাংবাদিক অমিতাভ কুমার তাঁর সাবস্ট্যাক লেখায় রুশদির বক্তব্য উদ্ধৃত করেন।

দিল্লি ও ভারতের অন্যান্য এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত একটি আন্দোলন গড়ে উঠেছে। নির্বাচনসংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। এর আগে জুলাইয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও তরুণদের নেতৃত্বে সংগঠনটি প্রতিবাদ জানিয়েছিল।

বুকার পুরস্কারজয়ী রুশদি অতীতেও ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি দেশটিতে বাক্‌স্বাধীনতার ওপর আক্রমণ এবং হিন্দু জাতীয়তাবাদের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বোম্বেতে বেড়ে ওঠার স্মৃতি তুলে ধরে রুশদি বলেন, তার শৈশবে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাই বিভিন্ন উৎসবে অংশ নিতেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান কিংবা পার্সি—পরিচয় কোনো বাধা ছিল না। তবে তাঁর মতে, ভারতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুভূতি আগের মতো নেই।

অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার নিজেকে ‘ককরোচদের মা’ বলে অভিহিত করেন। প্রতিকূলতার মধ্যেও টিকে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করা ভারতীয়দের ‘ককরোচ’ হিসেবে উল্লেখ করে তাঁদের নিয়ে গর্ব প্রকাশ করেন।

আরও পড়ুন

×