ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সৌদির আবাসিক এলাকায় হুতিদের হামলায় আহত ৬

সৌদির আবাসিক এলাকায় হুতিদের হামলায় আহত ৬
×
×

সৌদি আরবের নাজরানে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৩:৩৪

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নাজরানের একটি আবাসিক এলাকায় হুতিদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এলাকাটি ইয়েমেন সীমান্তবর্তী। সেখানে একটি প্রজেক্টাইল (গোলা) আঘাত হেনেছিল।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে সংস্থাটি জানায়, রোববার এ ঘটনা ঘটে। হামলায় তিনটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ছয়জন আহত হয়েছেন।

লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে আসছে হুতিরা।

ইরান সমর্থিত গোষ্ঠীটি লক্ষ্য করে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে। হুতিদের গণমাধ্যম সাবা নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোববার বিমান হামলায় অন্তত নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

উত্তরাঞ্চলীয় সাদা প্রশাসনিক অঞ্চলের একটি বাড়িতে ওই হামলা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করেছে সাবা।

গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে হুতিদের বিরুদ্ধে শতাধিক অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

আরও পড়ুন

×