ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন

সিইসির পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন
×
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৬:৫৪

ভারতের রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের জনসমাবেশকে সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে ওই বিক্ষোভ সমাবেশকে সমর্থন করে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দীপকে বলেন, ‘জ্ঞানুকে (সিইসি জ্ঞানেশ কুমার) যেতেই হবে ... দেশ সবার ওপরে।’ এদিকে এ কর্মসূচিতে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে দেশের সব ছাত্র সংগঠনকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

এক্সে দেওয়া ওই পোস্টের সঙ্গে সিজেপির সমর্থনপত্রটি দীপকে পুরোপুরি তুলে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধীদের লড়াইয়ের পাশে তারা রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি ও এসআইআর পদ্ধতি বাতিলের দাবিতে ১ নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশ ডেকেছে ইন্ডিয়া জোট।

সিজেপি বলেছে, গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নেয়, সরকার তার পছন্দমতো ভোটার বাছবে, সেটা হয় না। এই গুরুত্বপূর্ণ নীতি এসআইআর মারফত ধ্বংস করে জ্ঞানেশ কুমার তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা ফিরে পেতে জ্ঞানেশ কুমারের ইস্তফা প্রয়োজন।

এদিকে এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, এ সমাবেশ গণতন্ত্র রক্ষা, ভোট চুরি বন্ধ এবং সংবিধান রক্ষার জন্য। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ডে যারা অসন্তুষ্ট, তাদের সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

রাহুলের ভাষ্য, দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর প্রতি তাঁর আহ্বান– রাজনৈতিক মতাদর্শের পার্থক্য পাশে রেখে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলনে শামিল হতে হবে। 

বিজেপিকে চ্যালেঞ্জ কংগ্রেস সভাপতি খাড়গের

ভারতের পার্লামেন্ট ভেঙে দিয়ে ব্যালট পেপারে নতুন করে নির্বাচন আয়োজন করতে ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তিনি বিজেপিকে এই চ্যালেঞ্জ জানান। 

ভারতের নির্বাচনী প্রক্রিয়া এবং ভোট 

গ্রহণে ইভিএম ব্যবহার নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে খাড়গের এই বক্তব্য নতুন করে কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘রেজিম চেঞ্জ চেষ্টায় জড়িতরা চাকরি পাবে না’

ভারতের উত্তরপ্রদেশে সহিংস উপায়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের চেষ্টায় জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেস। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন

×