ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মিশিগানে আগাম ভোট দিয়েছেন এক-তৃতীয়াংশের বেশি ভোটার

মিশিগানে আগাম ভোট দিয়েছেন এক-তৃতীয়াংশের বেশি ভোটার
×
×

ছবি- গেটি ইমেজ

বিবিসি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০৩:১২ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ০৩:২০

ভোটকেন্দ্র খোলার আগেই আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচন হচ্ছে এমন অঙ্গরাজ্যগুলোতে আগাম ভোটের হার আগের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিশিগানে আগাম ভোট দিয়েছেন ২৩ লাখের বেশি ভোটার। অঙ্গরাজ্যটির নিবন্ধিত ভোটারের এক-তৃতীয়াংশেরও বেশি এই ভোট দিয়েছেন।

ভোটের এ পরিসংখ্যান নিয়ে ডেমোক্র্যাট শিবিরে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে।

ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ডিঙ্গেলের সুইং স্টেট হিসেবে পরিচিত মিশিগানে নির্বাচনের ফল কোন দিকে যেতে পারে, তা নিয়ে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ভালো রেকর্ড রয়েছে। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এমন পূর্বাভাস দিয়েছিলেন। ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাপের ভিত্তিতে ডিঙ্গেল মনে করছেন, সিনেট নির্বাচনে তাঁদের দলের প্রার্থী আবদুল এল-সাঈদের পক্ষে পরিস্থিতি যাচ্ছে।

জনমত জরিপেও এল-সাঈদের অবস্থান ক্রমেই ওপরে উঠছে। এ ছাড়া স্বতন্ত্র ও প্রভাবশালী কুক পলিটিক্যাল রিপোর্ট মিশিগানের নির্বাচন নিয়ে তাদের পূর্বাভাসে পরিবর্তন এনেছে। আগে অঙ্গরাজ্যটিকে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হিসেবে উল্লেখ করলেও এখন ‘ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে’ বলে শ্রেণিবদ্ধ করেছে।

গত সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৪ কোটি ৩০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ২০২০ সালের নির্বাচনকেও ছাড়িয়ে যাওয়ার পথে ছিল।

আরও পড়ুন

×