ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস
×
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিবিসি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২২:০৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছে হোয়াইট হাউস। বুধবার সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্টে লেখা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ওভাল অফিসে নিজের রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর সকালে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’। তবে নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে রাজি নন তিনি।

ট্রাম্পের দাবি, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতে পারতেন।

আরও পড়ুন

×