ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
×
×

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০০:০৪

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা লিখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক দীর্ঘ পোস্টে এই প্রতিক্রিয়া দেন তিনি। ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘সবাই জানে, কেন আমরা হেরেছি। আর এখান থেকে আমরা কীভাবে সামনে এগোব, সেটা যে কোনো সৎ আলোচনা থেকেই শুরু হতে হবে।’

বুধবার (৪ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় ইরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে অজনপ্রিয় এই যুদ্ধ থেকে ভ্যান্স নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তার প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে এমনটা বলেছেন। কেউ যদি যুক্তি দিতে চান যে যুদ্ধটি সার্থক ছিল, অর্থাৎ আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোটা খুব বড় কোনো ক্ষতি নয়। পরবর্তী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও এর বিনিময়ে মেনে নেওয়ার মতো ছিল, তাহলে তা বলতে পারেন। যুক্তি দিন, এই মূল্য দেওয়া সার্থক হয়েছে। আপনি একমত হন বা দ্বিমত পোষণ করেন, অন্তত সেটি হবে সৎ অবস্থান।’

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে যে যুদ্ধ শুরু করেছিলেন, তার যৌক্তিকতা নিয়ে ভ্যান্স শুরু থেকেই সন্দিহান ছিলেন বলে জানা যায়। 

আরও পড়ুন

×