ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে: ইরানি আইনপ্রণেতা

যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে: ইরানি আইনপ্রণেতা
×
×

ছবি- গেটি ইমেজ

আল জাজিরা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১১:০২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে নবভিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকারের পতন ঘটানো এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা।

তার দাবি, ইরানের প্রতিরোধ ও সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ হতে বাধ্য করেছে, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়াতে ভূমিকা রেখেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল করেছে।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকেও কৌশলগত সুবিধা হিসেবে উল্লেখ করেন নবভিয়ান। তার ভাষায়, এই যুদ্ধ ইরানকে ‘বিশ্বের পরাশক্তি’তে পরিণত করেছে।

যুদ্ধের জয়-পরাজয় নিয়ে সতর্ক করে তিনি বলেন, ভীত ও পশ্চিমাপন্থী কণ্ঠস্বরকে যুদ্ধের ফলাফল নিয়ে জনমত বদলে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নবভিয়ান এসব মন্তব্য করেন।

আরও পড়ুন

×