ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চীনা গোয়েন্দাদের সঙ্গে অ্যালিসের যোগাযোগের তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র

চীনা গোয়েন্দাদের সঙ্গে অ্যালিসের যোগাযোগের তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র
×
×

তাইওয়ানের একটি রেস্তোরাঁয় জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ছবি: সিটিআই/এএফপি

দ্য নিউইয়র্ক টাইমস

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৭:৩২

এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে গোপন সম্পর্ক চলাকালে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিস হুয়াংয়ের। মার্কিন গোয়েন্দাদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এসব জানিয়েছেন।

একটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের বসন্তকাল থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের। ওই সময়ে এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্ক গড়ে ওঠে।

চীনা গোয়েন্দা সংস্থা ও অ্যালিসের যোগাযোগের প্রমাণও সংগ্রহ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এতে বলা হয়েছে, কাং ওয়েই নামে অ্যালিস হুয়াংয়ের এক ব্যবসায়িক অংশীদারও চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। কাংকে প্রায়ই অ্যালিসের স্বামী হিসেবে পরিচয় দেওয়া হতো।

নিউইয়র্ক টাইমস লিখেছে, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে অ্যালিস ও কাংয়ের যোগাযোগের বিষয়টি এর আগে প্রকাশ হয়নি।

চীন গোয়েন্দাদের সঙ্গে অ্যালিসের যোগাযোগের ওই সময়ের মধ্যে এনভিডিয়ার বিপুল পরিমাণ উন্নত চিপ কেনে মেগাস্পিড। অ্যালিস এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এসব চিপের কিছু দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারে পাঠানো হয়েছিল। আলিবাবার মতো চীনা প্রযুক্তি কোম্পানিগুলো এসব ডেটা সেন্টার থেকে সেবা নিতো।

সন্দেহ করা হচ্ছে, কিছু চিপ চোরাচালানের মাধ্যমে চীনে পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জেনসেনের মিত্ররা এই কেলেঙ্কারিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তারা চীনা গোয়েন্দাদের হয়ে অ্যালিসের গুপ্তচরবৃত্তির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এমন সময় মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে অ্যালিস ও চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগের তথ্য উঠে এলো।

আরও পড়ুন

×