ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আর নেই

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আর নেই
×

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ছবি: দি হিন্দু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১৩:৫৫

ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আর নেই। সোমবার বিকেলে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে তার মৃত্যু হয়। আসামের ইতিহাসে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড তার।

গগৈর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজারের।

কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও পরবর্তী উপসর্গজনিত কারণে প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ২৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন গগৈ। দুই মাস হাসপাতালে থাকার পর গত ২৫ অক্টোবর ছাড়া পান। কিন্তু ২ নভেম্বর ফের শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতির খবর জানা যায়। তরুণ গগৈর জন্ম ১৯৩৬ সালে আসামের জোরহাট জেলায়।

আরও পড়ুন

×