ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আর্মেনিয়ায় নিহত সেনাদের জন্য শোকমিছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আর্মেনিয়ায় নিহত সেনাদের জন্য শোকমিছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৭:৫২

আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার বহু সেনা নিহত হয়েছে। শনিবার হাজার হাজার শোকসন্তপ্ত মানুষ রাজধানী ইয়েরেভানে শোক মিছিল করেছে।

নাগোর্নো-কারাবাখ এলাকায় ওই লড়াইয়ে প্রকারান্তরে লাভবান হয়েছে আজারবাইজান। ক্ষতিগ্রস্ত হয়েছে আর্মেনিয়া। খবর আল জাজিরার।

দেশটির বিরোধী দলগুলো গত মাসে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়ে নিকোল পাশিনিয়ান ভুল করেছেন বলে দাবি করে তাকে অবিলম্বে পদ ছাড়তে আহ্বান জানিয়েছে।  

প্রধানমন্ত্রী পাশিনিয়ান শনিবারের শোক মিছিলের নেতৃত্ব দেন। তিনদিনের শোক পালনের প্রথমদিনে তিনি ইয়েরাব্লার সামরিক সমাধিস্থলে নিহত সেনাদের কবরে মোমবাতি জ্বালান। এসময় তার সঙ্গে ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

মিছিলের আগে জনগণের উদ্দেশে ভিডিও মেসেজে তিনি বলেন, ‘আমাদের পুরো দেশটা এখন এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। সব আশা ধূলিসাৎ হয়ে গেছে।’

তবে তার এই স্বীকারোক্তি এবং অনুতাপেও সন্তুষ্ট হতে পারেনি বিরোধীরা। তাদের অনেকে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে তিরস্কার করে পদ থেকে সরে যেতে বলেন। বিরোধী সমর্থকরা সরকার সমর্থক ও পুলিশের সঙ্গে বচসা ও মারামারিতেও জড়িয়ে পড়ে।

শনিবার শোক মিছিলের সময় বিরোধীরা তার উদ্দেশে ডিম ছুড়ে মারতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা জনতাকে ধাওয়া করার চেষ্টা করে।

রোববার প্রায় ২০ হাজার বিরোধী সমর্থক ইয়েরেভানে মেমোরিয়াল চার্চে গিয়ে যুদ্ধর শিকার নিহত সেনাদের উদ্দেশে শোক ও শ্রদ্ধা জানান।

শনিবার দেশটির ১৪ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পাশিনিয়ান যুদ্ধ পরিচালনায় ভুল করেছেন বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন।

আরও পড়ুন

×