ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ৪

আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ৪
×

ছবি: দ্য ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৫:৪০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৭:২১

আফগানিস্তানে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার দেশটির বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

এসব হামলার ঘটনা চলমান শান্তি আলোচনায় বিরূপ ফেলতে পারে আশঙ্কা করছেন দেশটির অনেক কর্মকর্তা। কেননা, আগামী মাসে আবারও তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার বসার কথা রয়েছে।

এদিকে সর্বশেষ হামলার পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। খবর দ্য ডনের

আফগানিস্তানে সরকার ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনার বিরোধিতা করছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত স্থানীয় একটি সশস্ত্র গ্রুপ। তারা ওই শান্তি আলোচনা বানচাল করতে সেনা ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে আসছে। এরআগে তালেবানের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরুর পর থেকে দেশটিতে বিদেশি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তবে আফগান সেনা সদস্য ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা বন্ধ হয়নি।

সোমবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে জেলা পুলিশ সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হন।

পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশেও প্রাদেশিক কর বিভাগের দু’জন কর্মী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এছাড়া খোস্ত প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা যান এক নিরাপত্তা রক্ষী।

আরও পড়ুন

×