ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে ১ দিনেই পৌনে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে ১ দিনেই পৌনে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত
×

এনডিটিভি থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০১:১২

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনেই নতুন করে ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির।

বৈশ্বিক মহামারি করোনা সবচেয়ে বড় আঘাত হেনেছ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪ লাখের বেশি। এর মধ্যে মারা গেছেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ।

এক বছরে ২১৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই কোনো দেশ।

আরও পড়ুন

×